ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় নৌ—বাহিনীর অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কলাপাড়ায় করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য প্রদান করেছে নৌ—বাহিনী। শনিবার দুপুরের দিকে শের—ই—বাংলা নৌ—ঘাঁটি থেকে লালুয়া ইউনিয়নের দু:স্থ ও অসহায় ২০০টি পরিবারে মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খুলনা নেভাল এরিয়ার কমান্ডার পক্ষ হতে এসব সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন বানৌজা শের—ই—বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শিমসন বিপ্লব দাস। 


ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলাবুট, লবন ও আটা। নৌ—বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, লালুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑